× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

কালীগঞ্জে ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও শোক সভা অনুষ্টিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
হামলাকারীদের বিচারের দাবি

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল, শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে বিকালে শহরে বিক্ষোভ মিছিল শেষে রাত সাড়ে ৮ টায় দলীয় কার্যালয়ে শোক সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ইসরাইল হোসেনের সভাপতিত্বে সভাতে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী।

সভাতে আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মনির হোসেন সুমন, সাংগাঠনিক সম্পাদক রিয়াজ মোল্ল্যা, আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সাজেদুল ইসলাম লিটন, আবু তাহের সহ, উপজেলা ও পৌর যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা, ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। সভা শেষে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..