× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

হানিফের কাউন্টারে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

admin
হালনাগাদ: শনিবার, ৩ অক্টোবর, ২০১৫

শাফী চৌধুরীঃ হবিগঞ্জের নবিগঞ্জে হানিফ পরিবহনের বেপরোয়া গতির কারণে সৃষ্ট সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার স্ত্রী ও ছেলেসহ ৫ জন নিহত হওয়ায় সিলেটের কদমতলী বাসটার্মিনালস্থ হানিফ পরিবহনের কাউন্টারে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তারা হানিফ পরিবহনের তিনটি বাস ও কাউন্টারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়সূত্র জানা যায়- শুক্রবার রাত সাড়ে ৯টায় দিকে ইট বোঝাই একটি ট্রাক নং (ঢাকা মেট্রো ট ১৬-২৮৫৫) যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের এক পাশে দাড় করিয়ে মেরামত করাকালীন সময়ে প্রায় ১০টার দিকে ঘটনাস্থলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী হানিফ পরিবহনের একটি বেপরোয়া গতীর বাস নং (ঢাকা মেট্রো ট- ১৪-৮৩১৯) ট্রাকের পিছনদিকে ধাক্কা দিলে যাত্রীবাহি বাসটি প্রায় দ্বিখন্ডিত হয়ে যায়।

দুর্ঘটনাকবলিত ওই বাসে স্ব-পরিবারে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ পলাশ। এ সময় তিনিসহ স্ত্রী মর্শেদা বেগম (৪০), ছেলে মেহেদী (৪), মেয়ে মীম (৭) ও তাঁর গৃহকর্মী মনোয়ারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মোস্তাক আহমদ, তার স্ত্রী মুর্শেদা বেগম, মেয়ে মীম, ও গৃহকর্মী মনোয়ারাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার পর মোস্তাকের স্ত্রীকে মৃত ঘোষণা করে ডাক্তার।

অপরদিকে তার ছেলে মেহেদীকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালের চিকিৎকরা ছেলেকেও মৃত ঘোষণা করেন। রাত পৌনে
২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মেহেদীকে সিলেট নিয়ে আসা হচ্ছে। এদিকে, ওই দুর্ঘটনায় আবু সাহেল নামের এক সেনা কর্মকর্তাসহ আরো ৩ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্দ হয়ে মিলেটের দক্ষিণ সুরমাস্থ কদমতলী বাস টার্মিনালের হানিফ পরিবহনের কাউন্টারে হামলা চালায়। এ সময় তারা কাউন্টার ও
কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়।


এ ক্যটাগরির আরো খবর..