× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর বিচারবহির্ভূত হত্যা প্রায় শূন্যে, গুমের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স :আইনমন্ত্রী জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা

হাজী সেজে কোটি টাকা ছিনতাইয়ের পরিকল্পনা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ‘আটক ছিনতাইকারীদের মধ্যে একটি গ্রুপ সৌদি আরবে গিয়ে হাজীদের অজ্ঞান ও পকেট মেরে কোটি টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল। এ উদ্দেশ্যে তারা তাদের চার সদস্যকে ১২ লাখ টাকা ব্যয়ে সৌদি আরবে পাঠানোর জন্য ভিসাও সংগ্রহ করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি। মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগ থেকে পাঁচজন এবং রমনা থানার মালিবাগ রেলগেট এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞানপার্টির নেতা আব্দুল গফুরসহ ছয় সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে তিনজন সদস্য হজের ভিসা নিয়েছেন, যাতে সেখানে গিয়ে একই কাজ চালানো যায়। আটকরা হলেন- মো. আব্দুল গফুর, মো. টুটুল বিশ্বাস ওরফে সুমন, সেকেন্ড ইন কমান্ড কাজী সারোয়ার জামাল ওরফে নেতাজি, মো. ইব্রাহিম, মো. মনির হোসেন ও মো. সাইফুল ইসলাম ওরফে বাচ্চু।

মনিরুল ইসলাম জানান, কৌশলে তারা ঢাকা ও তার আশপাশের জেলায় বাসের যাত্রীদের টার্গেট করে ঔষধি আচার খাইয়ে যাত্রীদের সর্বস্ব হাতিয়ে নেয়। এর পাশাপাশি এ গ্রুপের আরও একটি অভিনব বৈশিষ্ট্য হলো তাদের মধ্যে ৪-৫ সদস্যের একটি দল প্রতি বছর হজের সময় সৌদি আরবে হাজীদের পকেট মারা ও অজ্ঞান করে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে হজযাত্রী হিসেবে সৌদি আরবে যায়। এ বছরও গ্রুপের আটক মো. আব্দুল গফুর, মো. টুটুল বিশ্বাস ওরফে সুমন ও পলাতক মো. রওশন সৌদি আরবে হাজীদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে হজ পালন করার পরিকল্পনা করেছিল। তিনি জানান, এর আগেও সৌদি আরবে হজ পালনরত হাজীদের পকেট মারতে গিয়ে এ গ্রুপের কয়েক সদস্য সৌদি পুলিশের হাতে ধরা পড়ে। বর্তমানে তারা সেখানে কারাভোগ করছে।

শাহবাগ থেকে আটকরা হলেন— মো. নুরুল আনোয়ার, মো. সুজন খান, মো. আবুল বশার, মো. আবুল হাসান, মো. আক্তার হোসেন ও মো. আবুল কালাম। এ সময় তাদের হেফাজত থেকে অজ্ঞান করার আচার উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এ গ্রুপের ৮ থেকে ১০ জন সদস্য ঢাকা ও তার আশপাশের জেলায় প্রতিদিন পাবলিক বাসের যাত্রীদের আচার ও অন্যান্য খাবার খাইয়ে অজ্ঞান করে তাদের সর্বস্ব নিয়ে যায়। এ গ্রুপের নেতৃত্বে আছে নুরুল আনোয়ার ও তার সেকেন্ড ইন কমান্ড মো. সুজন খান।


এ ক্যটাগরির আরো খবর..