× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

কালীগঞ্জে ৫৫জন শিক্ষার্থীকে দেওয়া হলো হাঙ্গার ফ্রি উমেন স্কলারশীপ

Kishori
হালনাগাদ: সোমবার, ১০ আগস্ট, ২০২০
হাঙ্গার ফ্রি উমেন স্কলারশীপ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে স্কুল ও কলেজ পর্যায়ের ৫৫জন গরীব ও মেধাবী মেয়ে শিক্ষার্থীদের মাঝে হাঙ্গার ফ্রি উমেন স্কলারশীপ প্রদান করা হয়েছে। জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এ স্কলারশীপ প্রদান করে।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা ৫জন শিক্ষার্থীর হাতে স্কলারশীপের টাকা প্রদান করে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এর পর সুনিকেতন পাঠশালার সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠানের এস এম শাহীন হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, সুনিকেতন পাঠশালার সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব রোকেয়া খাতুন,একাউন্স অফিসার সুফিয়া খাতুন, প্রকৃতি মেডিকপস হাসপাতালের স্বাস্থ্যকর্মী জাকিয়া খাতুন, শরাফত হোসেন তুষার প্রমুখ।

কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ও নিয়ামতপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও কলেজে পড়–য়া স্কুল পর্যায়ে ২১জন এবং কলেজ পর্যায়ে ৩৪জন মেয়েকে এই স্কলারশীপের টাকা প্রদান করা হয়। মাধ্যমিক পর্যায়ে পড়–য়া শিক্ষার্থী প্রতিমাসে ৩০০টাকা হারে এবং কলেজ পর্যায়ে মাসিক ৪০০ টাকা হারে এই শিক্ষাবৃত্তি পেয়ে থাকে। স্কলারশীপ পাওয়া মেয়েরা শপথ গ্রহন করেন তারা কখনো বাল্য বিবাহ করবে না এবং লেখাপড়া শেষ করবে। এবং নিজেরা স্বাবলম্বী হয়ে অনন্ত একজন গরীব মেধাবী শিক্ষার্থীকে ভবিষ্যতে সহযোগিতা করবে।


এ ক্যটাগরির আরো খবর..