× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

হরিণাকুন্ডুতে নারীকে শ্বাস রোধ করে হত্যা প্রাক্তন স্বামী গ্রেফতার

admin
হালনাগাদ: শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিনাকুন্ডুতে লিপা খাতুন  নামে এক নারীকে গলায় ফাঁস ও পিটিয়ে হত্যা করেছে তার আগের স্বামী। নিহতের পিতার নাম ফজলু মন্ডল। শুক্রবার রাতে এ হত্যা কান্ড ঘটেছে। পুলিশ ওই নারীর প্রাক্তন স্বামী ঠান্ডু মন্ডলকে গ্রেফতার করেছে।

হরিণাকুন্ডু থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, লিপা খাতুনের সাথে ঠান্ডু মন্ডলের বিয়ে হয়েছিল। এরপর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। কিন্তু ঠান্ডু মন্ডল লিপা খাতুনের সাথে ফের সম্পর্ক গড়ার চেষ্টা করে। লিপা খাতুন এ সম্পর্কে জন্য কোন সাড়া দেয় না। এতে ঠান্ডু ক্ষিপ্ত হয়। এরই জের ধরে শুক্রবার রাতে লিপা খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ীর বাইরে যায়। এসময় আগে থেকে ওত পেতে থাকা ঠান্ডু মন্ডল তাকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ও পিটিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।

”লিপার বাবা ফজলু মন্ডল তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্¦াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় মামলা হলে পুলিশ ঠান্ডু মন্ডল কে গ্রেফতার করেছে।


এ ক্যটাগরির আরো খবর..