× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

হযরত মুহাম্মাদ(সাঃ) মক্কা জয়ের যাত্রা শুরু দিবস

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
মক্কা জয়ের যাত্রা শুরু দিবস

আজ হযরত মুহাম্মাদ(সাঃ) মক্কা জয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু দিবস। অষ্টম হিজরির ১০ রমজান ৬৩০ সালের ১ জানুয়ারি এই দিনে মক্কা জয়ের উদ্দেশ্যে সম্পূর্ণ গোপনে মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন নবী (সাঃ)।

এ অভিযানে বিভিন্ন মিত্র গোত্রের লোকেরা মুসলিম বাহিনীর সঙ্গে যুক্ত হয়। এভাবে মোট সৈন্য সংখ্যা দাঁড়ায় ১০ হাজার। আচমকা মুসলিমদের এ বিশাল বাহিনীর উপস্থিতিতে প্রতিরোধের কোন চেষ্টাই করেনি মক্কার কাফিররা। ২০ রমজান মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় প্রবেশ করেন। প্রায় রক্তপাতহীন সে অভিযানে ইসলামের নবীর পতাকা সেখানে সমুন্নত হয়। আর সত্য ধর্মের গৌরব প্রতিষ্ঠিত হয় আরবের সবচেয়ে সমৃদ্ধ নগরীতে।

মুসলিম জাতির পিতা হযরত ইবরাহিম আলাইহিস সালামের নির্মিত বায়তুল্লাহ ভরে ফেলা হয়েছিল মূর্তি ও বিগ্রহে। মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর ঘর থেকে ৩৬০টি মূর্তি অপসারণ করেন। তিনি হাতের ছড়ি দিয়ে মূর্তিগুলো নিচে ফেলেন। দেয়ালের ছবিগুলো মোছার নির্দেশ দেন। এসময় তিনি বলেন, ‘সত্য এসে গেছে, আর মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই’। সূরা বানী ইসরাঈল: ৮১।

এতদিন যারা ইসলামের শত্রæতায় প্রাণপণ ছিল, তাদের জন্য ঘোষণা করেন সাধারণ ক্ষমা। মহানবী (সা.) মক্কায় প্রবেশ করে লোকদের বলেন, হে কুরাইশরা! তোমাদের সঙ্গে আমার কেমন আচরণ করা উচিত বলে মনে করো? তারা বললো, দয়া ও করুণা হে আল্লাহর নবী! আমরা আপনার কাছ থেকে ভালো ছাড়া কিছুই আশা করি না। এরপর তিনি ঘোষণা করলেন, আমি তোমাদের ঠিক তাই বলব যা ইউসুফ (আ.) তার ভাইদের বলেছিলেন ‘সে বলল, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনই অভিযোগ নেই, আল্লাহ তোমাদেরকে মাফ করুন! তিনি হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু।’ সূরা ইউসুফ : ৯২।

উল্লেখ্য, হযরত মুহাম্মাদ(সাঃ) পিতা আবদুল্লা পৌত্তলিক ধর্মের অনুসারী ছিল। যে ধর্মে বিভিন্ন দেব-দেবীর পূজা ও উপাসনা করা হয়।  আরবের কুরাইশরা কাবাঘরে উপাসনা করত। এই কাবাঘরে ৩৬০টি মূর্তি ছিল। কাবাঘরে প্রধান দেবতার মূর্তি ছিল চন্দ্র দেবতা হাবলের। আর উল্লেখযোগ্য মূর্তিগুলোর মধ্যে লাত, উজ্জা ও মানাত। তারা চন্দ্র-দেবতা এবং সূর্য-দেবীর মেয়ে সন্তান।


এ ক্যটাগরির আরো খবর..