× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

হবিগঞ্জ ১ আসনে জাপা নেতা আতিককে দলীয় মনোনয়ন দেয়ায় জাতীয় পার্টির ঝাড়ু মিছিল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ১-নবীগঞ্জ-বাহুবল আসনে জাতীয় পার্টির বর্তমান এমপি মুনিম চৌধুরী বাবু কে না দিয়ে জাতীয় পার্টি নেতা আতিকুর রহমান আতিককে দলীয় মনোনয়ন দেয়ায় ফুসে উটেছে নবীগঞ্জের জাতীয় পার্টির নেতাকর্মীরা।

গতকাল সোমবার সন্ধার পর উপজেলা জাতীয় পার্টি অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবীগঞ্জ শহরে এক বিশাল ঝাড়ু মিছিল করেছে। মিছিলটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে ওসমানী রোডে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

উপজেলা জাপার আহবায়ক ডাঃ শাহ আবুল খায়েরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ এমরান মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টি নেতা চরিত্র মোহন দেবনাত, শাহ ফারছু মিয়া, ভুলা দাশ, তজমুল মিয়া, মুজেফর আলী, চানফর মিয়া, আলা উদ্দিন, সিদ্দিক আলী, আব্দুল হান্নান খান, অলিদুর রহমান, আব্দুল হান্নান চৌধুরী, জাহান আহমদ, যুবসংহতির আহবায়ক নুরুল আমীন পাঠান ফুল মিয়া, যুগ্ম আহবায়ক মুজাহিদ আহমদ শাহিন, আহমদ রেজা, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, পৌর যুবসংহতির সভাপতি নিউটন সুত্রধর, সাধারন সম্পাদক নুর মিয়া, ছাত্রসমাজের আহবায়ক স্বপন চৌধুরী, সদস্য সচিব নিয়ামুল করিম অপু, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি খালেদ আহমদ চৌধুরী, সাধারন সম্পাদক মৌলদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাহার প্রমুখ।

প্রতিবাদ সভায় নেতাকর্মীরা বহিরাগত প্রার্থী আতিকুর রহমান আতিককে অভাঞ্চিত ঘোষনা করে। এবং নবীগঞ্জ-বাহুবল এ আসন এরশাদকে লাঙ্গল উপহার দিতে হলে মুনিম চৌধুরী বাবু এমপির বিকল্প নেই বলে জানানো হয়।

অন্যতায় সকল নেতাকর্মীকে নিয়ে দুর্ভার আন্দোলন গড়ে তুলার আহবান জানানো হয়। এ সময় নেতাকর্মীরা এরশাদকে তার স্বিদ্ধান্ত পরিবর্তন মুনিম চৌধুরী বাবুর নাম ঘোষনা দেয়ার জন্য আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..