× Banner
সর্বশেষ
রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত রয়েছে – বাণিজ্যমন্ত্রী এইচএসসির পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ চাঁদাবাজি-সন্ত্রাস নিয়ে অভিযোগ করা যাবে পরিবেশমন্ত্রীর দেয়া নম্বরে মেয়াদ উত্তীর্ণ তিন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই রক্তাক্ত পাকিস্তান আজ ৭ ফাল্গুন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার -ধর্ম মন্ত্রী ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার  করতে হবে – বস্ত্র ও পাট মন্ত্রী

হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধি: মুন্সি নিরু হত্যা মামলার প্রধান আসামী কাস্টমস্ অফিসার মোঃ ইকবাল হোসেন কাবিলের গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার শহরের এমআর রোড জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মানববন্ধনে নিহতের স্ত্রী আঁখি আকতার সাংবাদিকদের জানান গত ১৮ই মে ২০১৫ তারিখে পূর্ব শত্রুতার জের ধরে আমার স্বামীকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ বিষয়ে আমরা মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করি। যার মামলা নং ০৬/৩৩৫। এ হত্যা কান্ডের মূল হোতা এজাহার নামীয় ১নং  আসামী মোঃ ইকবাল হোসেন কাবিল কাস্টমস্ বিভাগে কর্মরত। যার হুকুমে, মদদে, পরামর্শে এবং অর্থের বিনিময়ে ভাড়াটিয়া আসামীরা আমার স্বামীকে হত্যা করে। বর্তমানে তাকে আটক করার কোন উদ্দ্যোগ করা হচ্ছে না। বরং এই মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে।

খুনের আসামীরা আমাকে নানা ভাবে মোবাইল ফোনে হত্যার হুমকি দিচ্ছে। আমার ৩ কন্যা শিশু নিয়ে আমি নিরাপত্তাহিনতায় ভুগছি। তদপুরি আমি আমার স্বামীর হত্যার সুষ্ট ও নিরপেক্ষ তদন্ত ও ন্যায় বিচারের প্রশ্নে খুবই দুশ্চিন্তা গ্রস্থ। ন্যায় বিচারের স্বার্থে মামলাটি সুষ্ঠ ও যথাযথ তদন্তে জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশদৃষ্টি কামনা করছি।


এ ক্যটাগরির আরো খবর..