× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ২ মে, ২০২৬
হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আকস্মিক রমনা থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দেন।

শনিবার (২ মে) সকালে তিনি হঠাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানায় উপস্থিত হন। এ সময় তিনি উপস্থিত দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১১টার পর মন্ত্রী থানায় প্রবেশ করেন। সেখানে গিয়ে তিনি থানার হাজত খানা, ভেতরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। পরে তিনি দায়িত্বশীল বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলেন। বেশকিছু সময় অবস্থানের পর তিনি থানা ত্যাগ করেন।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাহাত খান বলেন, কোনো সমস্যা আছে কিনা, এসব সমস্যার সমাধানে করণীয় কী, থানায় আগত বিচার প্রার্থী, আটক আসামিদের আরো কীভাবে সুরক্ষা দেওয়া যায়, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী। তিনি আমাদের বেশকিছু করণীয় বলে দিয়েছেন।

এ সময় রমনা জোনের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..