× Banner
সর্বশেষ
বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন 

হজ যাত্রায় ভারতীয় কোটা বাড়াল সৌদি আরব

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭

নিউজ ডেস্কঃ তিন দশকে হজ যাত্রায় বড় অগ্রগতি পেল ভারত। এক ধাক্কায় হজ যাত্রার জন্য ভারতীয়দের কোটা বাড়ল ৩৪ হাজার ৫০০। সৌদি আরবের এই উদ্যোগকে আনন্দের সঙ্গে স্বাগত জানিয়েছে বিজেপি শাসিত ভারত সরকার।

সৌদি আরবের জেড্ডা শহরে এই নিয়ে বুধবার বৈঠক করেছেন ভারতের প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নাকভি এবং সৌদি আরবের হজ মন্ত্রী ডাঃ মহম্মদ সালেহ বিন তাহের বেনটেন। বৈঠক শেষে স্বাক্ষরিত হয়েছে চুক্তি। যেখানে ভারত থেকে প্রতি বছর হজ যাত্রী কোটা সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩৪,৫০০। আগে প্রতি বছর ১,৩৬,০২০ জন ভারতীয় সৌদি আরবের মক্কায় হজ করতে যেতে পারতেন। নয়া চুক্তি অনুসারে এবার থেকে হজে যেতে পারবেন ১,৭০,৫২০। চলতি বছর থেকেই এই নয়া নিয়ম কার্যকর হবে।

২০১২ সাল থেকেই হজে ভারতীয়দের কোটা বৃদ্ধির দাবি করছিল দিল্লি। প্রায় বছর পাঁচেক পর মঞ্জুর হল সেই আবেদন। এদিন বৈঠ শেষে মুখতার আব্বাস নাকভি বলেন, “সৌদি আরবের হজ বিভাগের মন্ত্রীর সঙ্গে খুব ফলপ্রসূ বৈঠক হয়েছে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌদি আরব সফরের পর থেকেই উন্নত হয়েছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। গত বছর এপ্রিলে হয়েছিল সেই সফর। এরপর দুই দেশের শীর্ষ স্থানীয় নেতাদের বারংবার উভয় দেশে সফরের কারণে ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক খুব মজবুত হয়েছে বলে জানিয়েছেন মুখতার আব্বাস নাকভি।


এ ক্যটাগরির আরো খবর..