× Banner
সর্বশেষ
সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী অপরাধীর কোনো দল নেই, দলের কেউ অপরাধে জড়ালে আইন হবে ১০ গুণ বেশি শক্তিশালী: প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে – অর্থমন্ত্রী হামের বিষয়ে তদন্ত কমিটি হবে – তথ্য উপদেষ্টা পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে – প্রধানমন্ত্রী আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩ বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল

পিআইডি

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে -ধর্মমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে -ধর্মমন্ত্রী

 ২০২৬ সালের হজের কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পাদন করতে হবে। হজযাত্রীদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে। বলেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।  

          আজ ৭এপ্রিল সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর নির্বাহী কমিটির সদস্যদের সাথে হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

          মন্ত্রী বলেনসুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। হজযাত্রীরা যেন কষ্ট না পান সেদিকে খেয়াল রাখতে হবে। এ বিষয়ে সকলকে সচেষ্ট হওয়ার অনুরোধ জানান তিনি।

          এর আগে হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার  হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিষয়ে কিছু সুপারিশ ও দাবিদাওয়া তুলে ধরেন।

          ধর্মমন্ত্রী হাবের সুপারিশ ও দাবিদাওয়াসমূহ মনোযোগ সহকারে শোনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

          এ সময় ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদহজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলামবাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ ফজলুর রহমানযুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হকহাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতা ও হাবের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..