× Banner
সর্বশেষ
গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল

সড়ক দূর্ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এএসআই দুলাল রায়ের মৃত্যু

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
এএসআই দুলাল রায়ের মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুলাল রায় (৪০) নামে পুলিশের এক এএসআই এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট চৌরাস্তার পশ্চিম পাশে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০.৩০ মিনিটে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে। তার বাড়ি দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বলরামপুর এলাকায়। তিনি ওই এলাকার হলেসর চন্দ্র রায়ের ছেলে। সে পার্শবর্তি জেলা ঠাকুরগাঁও সদর থানায় এএসআই হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এএসআই দুলাল রায় তার কর্মস্থল ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বোদা থেকে দেবীগঞ্জ আসার সময় লক্ষীরহাট চৌরাস্তা মোড়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা বালু ভর্তি একটি ট্রাক পিছন থেকে দুলালের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুলাল রায় মারা যান।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল বারী এবং দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ট্রাকে স্পৃষ্ট হয়ে এএসআই দুলাল রায় এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..