জুনেল আহমদ আরিফ,দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই এলাকায় সিএনজি অটোরিক্সা, মোটরসাইকেল ও তেলবাহী ট্রাক লরির ত্রিমুখী সংঘর্ষে মাওলানা মিসবাহ উদ্দিন নামে এক মসজিদের ইমাম আহত হয়েছেন।
তিনি উপজেলার ধরাধরপুর জামে মসজিদের ইমাম। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায় লাখাই উপজেলায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা বঙ্গবীর রোড লাউয়াই বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মাওলানা মিসবাহ তার মোটরসাইকেল যোগে সিলেট শহরের দিকে যাচ্ছিলেন, এ সময় একটি সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি রাস্তায় ছিটকে পড়েন।তৎক্ষণাৎ বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক লরি তাকে চাপা দেয়। পরে গুরুতর অবস্থায় তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় যোগাযোগ করা হলে বলা হয়,’পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।তবে থানায় কোন মামলা হয়নি।