× Banner
সর্বশেষ
২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও

স্মৃতিভ্রম তারা বানু পথ ভুলে এখন মেহেরপুরে

admin
হালনাগাদ: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর :স্মৃতিভ্রম এক নারী পথ ভুলে চলে এসেছে মেহেরপুর শহরে। বর্তমানে তিনি মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের ঠিক দক্ষিণে আমবাগানের সাথে বাবুর বাড়িতে অবস্থান করছেন।

ঠিকানা বলতে না পারায় তার স্বজনদের খবর দেয়ার কোন ব্যবস্থা করতে পারছেন না আশ্রয়দাতারা। পথ ভোলা ঐ নারীর আনুমানিক বয়স হবে পঁয়ষট্টি থেকে সত্তÍর বছর।

গায়ের রং শ্যামলা, মুখমন্ডল হালকা লম্বাটে। কপাল এবং চোখের নিচে চামড়ায় ভাঁজ পড়েছে। উচ্চতা প্রায় পাঁচ ফুট, মাথার চুল পাকা। বাম কানের উপর একটি আঁচিল রয়েছে। গলায় রয়েছে একটি তাবিজ।

মাঝে মাঝে তিনি সুন্দরভাবে সূরা তেলাওয়াত করছেন। সালাম দিলে তার উত্তরও দিচ্ছেন। নিজের নাম বলছেন তারা বানু। স্বামীর নাম নুর মোহাম্মদ। সাফিয়া ও নন্দী নামের দুই মেয়ে রয়েছে তার। বড় ছেলের নাম বলছেন লুৎফর। তবে ঠিকানা বলতে পারছেন না তিনি। তার ছেলের বয়সের কোন পুরুষ মানুষ তার কাছে গেলে তিনি কান্না-কাটি করছেন এবং বলছেন বাবা তুই কখন আইছস্, খাইছস ইত্যাদি।
আশ্রয়দাতারা জানান, ১০/১২ দিন আগে ঐ নারীকে মেহেরপুরের মন্ডলপাড়ায় দেখা যায়। পাঁচ দিন আগে ওই আম বাগানে নোংরা অবস্থায় ঘোরাফেরা করতে দেখে কয়েকজন মহিলা। প্রথম রাতে তাকে আশ্রয় দিয়ে পরের দিন চার পাঁচজন মহিলা মিলে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দেন।

পরে একটি চালা তেরি করে শীতের কাঁথা কম্বল দিয়ে থাকার ব্যবস্থা করেন। হঠাৎ করে শুক্রবার বেলা এগারটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশি কিছু ছেলের সহায়তায় একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা করান। তবে তিনি তার স্বজনদের কাছে যেন ফিরে যেতে পারে সে চেষ্টা করতে স্থানীয় সাংবাদিকদের অনুরোধ জানান তারা


এ ক্যটাগরির আরো খবর..