× Banner
সর্বশেষ
জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই, নতুন সংকট তৈরি করছে বিএনপি: জামায়াত আমির যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড় কালভার্ট ভেঙে সড়কের ৫০ ফুট বিচ্ছিন্ন, দুর্ভোগে শত শত পরিবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক  মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-ভিয়েতনাম

স্মুদি খান কোমর ব্যথা দূর করতে

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: কম্পিউটার বা ল্যাপটপের সামনে দীর্ঘ সময় কাটান বর্তমানে বেশির ভাগ মানুষই। সময়ের অভাবে শারীরিক পরিশ্রম প্রায় করা হয় না বললেই চলে। ফলাফল আর কী—প্রদাহ, কোমর ব্যথা, গাঁটে ব্যথা! এসব সমস্যা আজকাল অহরহ হচ্ছে।

তবে ভালো খবর হলো, কিছু স্মুদি রয়েছে, যেগুলো কোমর ব্যথা কমাতে কাজে দেবে। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই এবং রান্নাবিষয়ক ওয়েবসাইট মারথাস্টিওয়ার্ট জানিয়েছে এগুলোর কথা।

আনারসের স্মুদি

এক গ্লাস আনারসের স্মুদি দ্রুত কোমর ব্যথা দূর করবে। এর মধ্যে রয়েছে ব্রোমেলেইন। এটি কোমর ব্যথা কমিয়ে শরীরকে প্রশমিত করবে।

ফ্রিজে রাখা এক কাপ আনারস নিন। একে টুকরো করে কাটুন। কয়েক টুকরো আদা দিন। এর মধ্যে দুই কাপ ননিহীন দই দিন। এক কাপ আনারসের জুস দিন। সামান্য দারুচিনি গুঁড়া মেশান। এরপর সব উপকরণ একত্রে ব্লেন্ড করুন।

কলা মধুর স্মুদি

মধু কোমর ব্যথা কমায় এবং ফোলা ভাব কমায়। মধুকে বিভিন্ন রোগের নিরাময় উপদান হিসেবে বহু আগে থেকে ব্যবহার করা হয়। কোমর ব্যথা কমানো ছাড়াও কলা হজম, বমি ও বুকের জ্বালাপোড়া দূর করতে সাহায্য করে।

দুটি কলা নিন। এর মধ্যে চার টেবিল চামচ দই ও এক কাপ দুধ যোগ করুন। এর পর ব্লেন্ড করুন।

এ ছাড়া কোমর ব্যথা রোধে নিজের সুবিধামতো আনারস বা কলার স্মুদি তৈরি করে খেতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..