× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তৈরি হচ্ছে মাস্টারপ্ল্যান

ACP
হালনাগাদ: সোমবার, ১৩ জুন, ২০২২
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তৈরি হচ্ছে মাস্টারপ্ল্যান

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেছেন, ২০৪১ সালের মধ্যে উচ্চ অর্থনীতির প্রযুক্তিনির্ভর, জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাস্টারপ্ল্যান তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ধারণা অনুযায়ী নারী কিংবা শারীরিকভাবে অক্ষম কেউই পিছিয়ে থাকবে না।

সোমবার (১৩ জুন) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ‘গার্লস ইন আইসিটি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জিয়াউল আলম বলেন, নারীদের প্রযুক্তিতে অন্তর্ভুক্তির অনেক সুযোগ রয়েছে। এক্ষেত্রে নারী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ব্যবস্থায় বেশি অন্তর্ভুক্তি প্রয়োজন। আর যেহেতু নারীরা হ্যাকারদের প্রধান টার্গেট; তাই মেয়েদের অনলাইন সেফটি নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এসময় গার্লস ইন আইসিটি দিবসকে জাতীয়ভাবে পালনের উদ্যোগ নিতে তথ্য ও প্রযুক্তি বিভাগ সবসময় পাশে থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি নারীদের নিয়েই বাংলাদেশ ২০৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে উল্লেখ করেন তিনি।

আলোচনা সভা শেষে সিএসআইডি’র প্রশিক্ষণ বিভাগের সহকারী পরিচালক আনিকা রহমান লিপি, স্টারটেক ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ানা খান ও ঢাকা বিশ্ববিদ্যলায়ের অধ্যাপক লাফিফা জামালকে বর্ষসেরা প্রযুক্তি নারী ব্যক্তিত্বের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মোহাম্মাদ আব্দুল মান্নানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো’র মহাপরিচালক কে এম তরিকুল ইসলাম, সিএসআইডি নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, প্লান ইন্টারন্যাশনালের ডিরেক্টর ডেনিসও প্রায়ান।

 


এ ক্যটাগরির আরো খবর..