× Banner
সর্বশেষ
সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী

স্মার্টফোনেই স্ক্যানারের কাজ করুন

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞানপ্রযুক্তি ডেস্ক: জরুরি প্রয়োজনে কোনো ডকুমেন্ট স্ক্যান করার প্রয়োজন পড়লে, স্ক্যানার হিসেবে ব্যবহার করতে পারেন আপনার ব্যবহৃত স্মার্টফোনটিকেই। এজন্য কেবল একটি অ্যাপ ব্যবহার করতে হবে স্মার্টফোনটিতে। অ্যাপটির নাম ‘ক্যাম স্ক্যানার’। ক্যাম স্ক্যানার অ্যাপের সাহায্যে যে কোনো ডকুমেন্ট স্ক্যানার মেশিনের মতই স্ক্যান করা যায়।

জেনে নিন অ্যাপটির সাহায্যে কীভাবে স্ক্যান করবেন:

যে ডকুমেন্টটি স্ক্যান করতে চান, অ্যাপটি দিয়ে প্রথমে সেটির ছবি তুলুন। ক্রপ করার প্রয়োজন হলে অ্যাপটি নিজেই ছবির বাড়তি এলাকাটুকু বাদ দিয়ে আপনার ডকুমেন্টটি ক্রপ করে নেবে। ছবি তুলতে গিয়ে ছবিটি যদি বেঁকে যায় তাহলেও চিন্তা নেই। ক্যাম স্ক্যানার নিজেই তা ঠিক করে দেবে।

তবে চাইলে আপনি নিজেও ছবির নির্দিষ্ট এলাকা সিলেক্ট করে নিতে পারবেন। এর পরের ধাপে ক্যাম স্ক্যানার আপনার ছবিটির কন্ট্রাস্ট ঠিকঠাক করে দেবে। দেখে মনে হবে যেন দামি স্ক্যানারের কারসাজি। মজার ব্যাপার হলো, স্ক্যানকৃত ডকুমেন্টগুলোকে এটি পিডিএফ ফাইলে রূপান্তর করে দেয়।

এই অ্যাপ পাওয়া যাবে বিনা মূল্যে। এজন্য স্ক্যান করা ইমেজের নীচে ছোট এক চিলতে জলছাপ মেনে নিতে হবে। আর তা যদি না চান, অল্প দামে কিনে নিতে পারেন অ্যাপটির লাইসেন্সড ভার্সন। এক্ষেত্রে বাড়তি কিছু সুবিধাও পাওয়া যাবে।


এ ক্যটাগরির আরো খবর..