× Banner
সর্বশেষ
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

আজ থেকে স্বাস্থ্য অধিদপ্তরে বিদেশগামীদের কোভিড-১৯ পরীক্ষা শুরু

admin
হালনাগাদ: সোমবার, ২০ জুলাই, ২০২০

স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ বা করোনাভাইরাসের নমুনা পরীক্ষা আজ থেকে শুরু করবে। বিদেশগামী বাংলাদশী নাগরিকদের জন্য এ পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে। মহাখালী ডিএনসিসি (ঢাকা উত্তর সিটি করপোরেশন) মার্কেটে অস্থায়ী কোভিড-১৯ আইসোলেশন কেন্দ্রে নমুনা সংগ্রহ করা হবে।

আজ সোমবার (২০ জুলাই) থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। রোববার (১৯ জুলাই) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা, গণসংযোগ ও কমিউনিটি মবিলাইজেশন কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মোস্তফা মঈন উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রার ৭২ ঘণ্টা আগে নমুনা দিতে হবে। নমুনা দেওয়ার সময় পাসপোর্ট ও টিকেটের ফটোকপি জমা দিতে হবে। একইসঙ্গে মূল পাসপোর্ট ও টিকেট প্রদর্শন করতে হবে। নমুনা সংগ্রহ কেন্দ্রে এসে নমুনা পরীক্ষার ফি হিসেবে প্রত্যেক যাত্রীকে সরকার নির্ধারিত ৩ হাজার ৫০০ টাকা জমা দিতে হবে। সংগৃহীত নমুনা সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে এবং যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট দেওয়া হবে ।

এতে বলা হয়, ঢাকার বাইরে ১৩ জেলায় সংশ্লিষ্ট সিভিল সার্জনের তত্ত্বাবধানে সোমবার থেকেই নমুনা সংগ্রহ করা হবে। স্থান ও সময়সূচি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিস থেকে জানা যাবে।

যেসব জেলায় নমুনা সংগ্রহ করা হবে সেগুলো হলো— বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর ও সিলেট।


এ ক্যটাগরির আরো খবর..