× Banner
সর্বশেষ
নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত জুয়ার টাকাসহ চার জুয়ারি আটক

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত

ACP
হালনাগাদ: শনিবার, ৭ মার্চ, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত

নরসিংদীর পলাশে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় অর্ধেক চিকিৎসককেই কর্মস্থলে পাননি তিনি।

চিকিৎসকদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার অভিযোগের প্রেক্ষিতে শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় তিনি এ পরিদর্শন করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে কর্তব্যরত ২১ জন চিকিৎসকের মধ্যে ৫ জন ছুটিতে ছিলেন। বাকি ১৬ জনের উপস্থিত থাকার কথা থাকলেও মন্ত্রী মাত্র ৮ জনকে কর্মস্থলে পান। এর মধ্যে ২ জন চিকিৎসক পরে আসেন।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, ‘পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা সময়মতো আসেন না বলে আমরা খবর পেয়েছি। এরই প্রেক্ষিতে আজ সকালে হাসপাতাল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছি। যারা উপস্থিত হননি, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার পরিকল্পনা বাস্তবায়নে চিকিৎসকদের ভূমিকা অপরিহার্য উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘১৬ জনের মধ্যে উপস্থিত মাত্র ৮ জনকে পাওয়া অত্যন্ত দুঃখজনক।’

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল-মামুনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..