× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

উজিরপুরে রাতে স্বামীর ফোনে প্রেমিকার অশ্লীল ছবি দেখে ফেলায় স্ত্রীকে হত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৩ জুলাই, ২০২২
স্ত্রীকে হত্যা

বরিশালের উজিরপুরে স্বামীর পরকীয়ার জেরে দীর্ঘদিন সংসারে অশান্তি। রাতে স্বামীর ফোনে প্রেমিকার অশ্লীল ছবি দেখে ফেলায় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১২ জুলাই) রাতে উজিরপুর উপজেলার বড়াকোঠা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের বজলু হাওলাদারের মেয়ে রুবিয়া আক্তার (৩০)।

জানা গেছে, বড়াকোঠা গ্রামের স্বপন ব্যাপারির সঙ্গে প্রায় ১৩ বছর আগে বিয়ে হয় রুবিয়া আক্তারের। তাদের সংসারে দুই ছেলে রয়েছে। তবে স্বামী স্বপনের সঙ্গে এক তরুণীর পরকীয়া চলে আসছিল দীর্ঘদিন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই মারামারি হতো। এদিকে হঠাৎ করে মঙ্গলবার (১২ জুলাই) গভীর রাতে স্বপনের মোবাইলে এক তরুণীর অশ্লীল ছবি আসে। এ সময় রুবিয়া তা দেখে ফেলায় বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে স্বপন হত্যা করেন বলে অভিযোগ নিহতের পরিবারের। তবে স্ত্রীর মৃত্যুর পর পালিয়েছেন স্বপন।

অভিযোগ অস্বীকার করে স্বপনের পরিবার জানান, মঙ্গলবার (১২ জুলাই) রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রুবিয়া।

নিহতের ছেলে রাহাত জানান, তার বাবার সঙ্গে অন্য নারীর প্রেমের বিষয় নিয়ে ঝগড়া হয়েছে মায়ের। পরে তার মাকে বিছানার পাশে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে।

নিহত রুবিয়ার ভাই রাসেল বলেন, বুধবার (১৩ জুলাই) ভোরে ভাগ্নে রাহাত মোবাইলে ফোন দিয়ে জানায় তার বাবা রুবিয়াকে মেরে ফেলেছে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মমিন উদ্দিন জানান, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ময়না তদন্তের জন্য মরদেহ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।


এ ক্যটাগরির আরো খবর..