× Banner
সর্বশেষ
আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি

 স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
স্বামীর ফাঁসির আদেশ

ফরিদপুরের স্ত্রী হত্যার দায়ে এক স্বামীর মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন বিজ্ঞ আদালত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন।

রায় ঘোষাণার সময় আসামী মো. সুমন শেখ (৩৮) আদালতে উপস্থিত ছিলেন । তার বাড়ি রাজবাড়ী সদর উপজেরার বিনোদপুর নিউকলোনী এলাকায়।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৮ সালের ১৫ আগস্ট ফরিদপুর শহরের চরকমলাপুর ভাড়া বাড়ীতে গত ১৫ আগষ্ট তারিখের রাতে মো. সুমন শেখ তার স্ত্রী মমতাজ বেগমকে ঘুমন্ত অবস্থায় শ্বাস রোধ করে হত্যা করে। পরে বিষয়টি গোপন করতে হত্যাকান্ডে ব্যবহৃত ওড়না মমতাজের গলায় বেধে ঘরের আড়ার সাথে বেধে রেখে পালিয়ে যায় ।এই ঘটনায় গত ১৭ আগষ্ট নিহতের বোন আকলিমা বেগম বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানা সুমনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের সহকারি কৌসলী নবাব আলী মৃধা জানান, ১৮৬০ এর দন্ডবিধির ৩০২ ধারায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করার আদেশ দিয়েছেন আদালত।আসামি পক্ষ আপিল করতে চাইলে আগামী সাত দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

তিনি আরো বলেন, হাইকোর্ট বিভাগ কর্তৃক মৃত্যুদন্ড বহাল রাখা সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রেখে আসামীর মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ প্রদান করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..