বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এক বিবৃতিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি-কে আহ্বায়ক করে গঠিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে মন্ত্রীসভা কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ ও মহত্তম অর্জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করেছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা-দারিদ্র মুক্ত একটি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু পরিতাপের বিষয় স্বাধীনতার মাত্র ৪৪ মাসের মধ্যে স্বাধীনতা স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে মুক্তিযুদ্ধের পরাজিতরা দেশীয় আন্তর্জাতিক চক্রান্তে হত্যা করে। বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা তৎকালীন দেশের বাইরে থাকায় স্বাধীনতা বিরোধী এই ঘাতকদের হাত থেকে তারা বেঁচে যায়। শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে মানুষের মানবিক মর্যাদা, সাম্য, গণতন্ত্র ও মানবাধিকার সুনিশ্চিত করার জন্যে নিরলসভাবে কাজ করছেন। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। বাংলাদেশের উন্নয়ন বর্তমানে জাতীয় ও
আন্তর্জাতিকভাবে প্রশংসনীয়। জননেত্রী শেখ হাসিনাকে বিশ্ববাসী মাদার অব হিউম্যানেটি উপাধিতে ভূষিত করেছেন। তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সততা, দক্ষতা ও মেধার মাধ্যমে করে যাচ্ছেন। অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার কার্যকর পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত। চলতি সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুজিববর্ষ পালন করা হচ্ছে।
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা বাঙালি জতির জন্যে খুবই গর্বের ও অহংকারের। বিবৃতিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে গঠিত মন্ত্রীসভা কমিটির সফলতা কামনা করা হয়।
উল্লেখ্য যে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপনের লক্ষে সরকার বুধবার (১৬ডিসেম্বর) এই কমিটি গঠন করেছে। যা সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে।
বার্তা প্রেরক


