× Banner
সর্বশেষ
আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বল্প-পাল্লার ৬টি মিসাইল ছুড়েছে উ. কোরিয়া

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

পূর্ব সাগরে ছয়টি স্বল্প-পাল্লার মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। দেশটির ব্যাপারে জাতিসংঘ নতুন রেজ্যুলেশন পাস করায় শক্তি প্রদর্শন করতে পিয়ংইয়ং এমন কাণ্ড ঘটালো বলে মনে করছেন বিশ্লেষকরা।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার (০৩ মার্চ) মিসাইলগুলো ছোড়ে উত্তর কোরিয়া। বন্দর নগরী ওনসান থেকে স্থানীয় সময় সকাল ১০টায় এগুলো ছোড়া হয়। তবে মিসাইলগুলোর প্রকৃতি সম্পর্কে জানাতে পারেনি সংবাদমাধ্যমগুলো।

সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, ‘প্রোজেক্টাইল’গুলো ৩০০ মিলিমিটারের রকেট বা স্বল্প-পাল্লার মিসাইল হতে পারে। সাগরে পড়ার আগে এগুলো ১০০ থেকে ১৫০ কিলোমিটার উড়ে গেছে।

চলতি বছর জানুয়ারি মাসে ‘হাইড্রোজেন’ বোমার পরীক্ষা ও ফেব্রুয়ারিতে রকেট উৎক্ষেপণের কারণে উত্তর কোরিয়ার ওপর দিয়ে আন্তর্জাতিক অঙ্গনের নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার করেছে। পিয়ংইয়ংকে সাজা দিতে রেজ্যুলেশনও পাস করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এরই মধ্যে এভাবে মিসাইল ছোড়া আসলে ক্ষমতার প্রদর্শন ছাড়া কিছুই না বলে মনে করছেন বিশ্লেষকরা।


এ ক্যটাগরির আরো খবর..