× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাজার মনিটরিং কার্যক্রমকে আরো সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারী বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

স্পেনের নতুন কোচ ফের্নান্দো ইয়েরো

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮

কোচ সঙ্কটে জর্জরিত স্পেন নতুন কোচের নাম ঘোষণা করলো কয়েক ঘণ্টার মধ্যেই। জুলেন লোপেতেগুইর অপসারণের পর দায়িত্ব তুলে দেয়া হলো ফের্নান্দো ইয়েরোর কাঁধে। বিশ্বকাপে স্প্যানিশ দলকে তিনিই কোচিং করাবেন।

ঘটনা হলো, বিশ্বকাপ শুরুর একদিন আগেই স্পেনের ফুটবল দলের কোচ কাম ম্যানেজারের পদ থেকে বহিষ্কার করা হয় জুলেনকে। রিয়াল মাদ্রিদের কোচ পদ থেকে জিনেদিন জিদান সরে যাওয়ার পরে সেই পদের প্রস্তাব এলে এই স্প্যানিয়ার্ড রাজি হয়ে যান। সেই ঘটনাতেই ৫১ বছর বয়সী এই কোচকে সরিয়ে দেয়া হয় জাতীয় দলের কোচের পদ থেকে।

রিয়াল মাদ্রিদের সঙ্গে তিন বছরের চুক্তি সই করেছেন স্প্যানিশ সাবেক এই গোলকিপার। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জেতার পরে জিদান কোচের পদ থেকে সরে যান। সেই জায়গায় জুলেনের দায়িত্ব নিয়েছেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) সেই খবর পাওয়ার পর সিদ্ধান্ত নেয়, জাতীয় দলের দায়িত্বে তাকে রাখা হবে না। তড়িঘড়ি বিশ্বকাপ শুরু একদিন আগেই তাকে ছেঁটে ফেলা হয়।

নতুন কোচ ইয়েরো এই মুহূর্তে স্পেন দলের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে রয়েছেন। ৫০ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড বিশ্বকাপে দলকে কোচিং করাবেন। বৃহস্পতিবার থেকে দলের ট্রেনিং শুরু করবেন ইয়েরো।

স্পেনের জার্সিতে ৮৯ ম্যাচে ৩৯ গোল করা এই তারকা ফুটবলার রিয়ালের হয়ে খেলেছেন প্রায় সাড়ে ৪০০ ম্যাচ।

শনিবার স্পেন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে পর্তুগালের বিরুদ্ধে। সেই ম্যাচই অগ্নিপরীক্ষা হতে চলেছে স্পেন দলের। তারপরে ইরান ও মরক্কোর বিরুদ্ধে পর্তুগালের ম্যাচ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..