× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

স্ত্রী হত্যা মামলায় মেহেরপুরে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর :মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামে স্ত্রী সাগরিকা খাতুনকে হত্যার দায়ে স্বামী রফিকুল ইসলামের (৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

গতকাল সোমবার দুপুর ২টার দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক টি এম মুসা ওই যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন। দন্ডাদেশপ্রাপ্ত রফিকুল ইসলাম মহাম্মদপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ২১ জুন সকালের দিকে স্ত্রী সাগরিকা খাতুন স্বামী রফিকুল ইসলামকে ধুমপান করতে নিষেধ করে। এতে ক্ষুব্ধ হয়ে রফিকুল ইসলাম ধারালো অস্ত্র (ডাসা) দিয়ে তার স্ত্রীর গলায় কোপ মারে। এতে স্ত্রী সাগরিকার শরীর থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ওই দিনই সাগরিকার ভাই জাহাঙ্গীর আলম বাদি হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-১৮। প্রাথমিক তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আব্দুস সাত্তার আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ২০ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী শহিদুল হক এবং আসামী পক্ষে অ্যাড. খন্দকার আব্দুল মতিন আইনজীবীর দায়িত্ব পালন করেন।


এ ক্যটাগরির আরো খবর..