× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

কুয়াকাটার হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ঢুকে লাশ হয়ে বের হলো তরুণী

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
স্ত্রী পরিচয়ে ঢুকে লাশ

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে অজ্ঞাত পরিচয়ে এক তরুণীর (২০) লাশ উদ্ধার। স্বামী-স্ত্রী পরিচয়ে এক তরুণের সঙ্গে ওই হোটেলে উঠেছিলেন বলে জানায় হোটেল কতৃপক্ষ ও পুলিশ।

আজ মঙ্গলবার ভোরে পটুয়াখালীর কুয়াকাটা উপজেলায় হলিডে ইন্ নামক আবাসিক হোটেলের ২০৮ নম্বর কক্ষ থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত ২৯ ফেব্রুয়ারি স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলে এক তরুণের সঙ্গে উঠেছিলেন নিহত তরুণী বলে জানায় পুলিশ।

মহিপুর থানার এসআই সাইদুর জানান, গত ২৯ ফেব্রুয়ারি স্বামী-স্ত্রী পরিচয়ে হলিডে ইন্ নামক আবাসিক হোটেলের ২০৮ নম্বর কক্ষে ওঠেন ওই তরুণ-তরুণী। এসময় হোটেল রেজিস্ট্রারে তরুণের নাম রাজ্জাক (২৫);বাবা মো. হানিফ সরদার ও মা লায়লা বেগম, ডাকঘর ও থানা বুড়িহাট, জেলা কেশবপুর উল্লেখ থাকলেও বাস্তবে এ ঠিকানার অস্তিত্ব নেই।

এছাড়া রাজ্জাকের সঙ্গী জিন্নাত নাম উল্লেখ থাকলেও তার অন্য কোনো তথ্য রাখা হয়নি।

মহিপুর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাতের যেকোনো সময় এ ঘটনাটি ঘটেছে। তবে এটি হত্যা না আত্মহত্যার ঘটনা এটি এখনি বলা যাচ্ছে না।

মরদেহ পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দ্রুতই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে জানায় পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..