× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

স্ত্রীর ধাক্কায় চলন্ত ইজিবাইক থেকে ছিটকে কাভার্ডভ্যানে পিষ্ট হয়ে স্বামীর মৃত্যু

Dutta
হালনাগাদ: সোমবার, ৩১ মে, ২০২১

স্ত্রীর ধাক্কায় চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে স্বামীর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার ভুইগড় কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্ত্রী পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ১১টায় ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, রাফেল নামে এক চালকের ইজিবাইক যোগে এক দম্পতি শিবুমার্কেট থেকে সাইনবোর্ডে যাওয়ার জন্য রওনা করেন। পথিমধ্যে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এতে ইজিবাইক চালক তাদের গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করেন। ভুইগড় কড়ইতলা এলাকায় পৌঁছালে স্ত্রী তার স্বামীকে জোরে ধাক্কা দেন। এ সময় স্বামী লিংক রোডে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তখন দ্রুত নেমে পালিয়ে যান স্ত্রী।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে কা০ভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার এবং তার স্ত্রীকে আটকের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..