× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

মধুখালী প্রতিনিধি

স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীর খেলাধুলা ও পাঠদান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে

 টানা বৃষ্টির কারণে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি জমেছে।

এতে করে বিদ্যালয়টির শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় প্রতিবারই এমন জলাবদ্ধতার সৃস্টি হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসমিন নাহার জানান, মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা ও অ্যাসেম্বলি করতে পারছে না ।

তিনি জরুরিভাবে মাটি বা বালু দিয়ে মাঠটি ভরাট করার প্রয়োজনীয়তার কথা জানান। বিভাগীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত ও উপজেলার শ্রেষ্ঠ স্কুলের প্রধান শিক্ষক শারমীম আখতার জানান, এটি তাদের স্কুলের বেশ কয়েক বছরের পুরোনো সমস্যা।

মাঠের একপাশ নীচু হওয়ায় মাঠে পানি জমে থাকে এবং পানি বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় এবং বাজার থেকে স্কুলের মাঠ নিচু হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি জরুরি ভিত্তিতে ড্রেন সহ মাঠটি সংস্কারের দাবি জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) মোঃ আবু রাসেল বলেন, বিষয়টি আমাকে এখন পর্যন্ত কেউ জানায়নি।

আপনার মাধ্যমেই জানতে পারলাম । যত তাড়াতাড়ি সম্ভব স্কুল মাঠটি ব্যবহারের উপযোগী করার ব্যবস্থা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..