× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৮ জুলাই, ২০২০

আবুহেনা,আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বৃষ্টি কুমারী (১৫) নামের এক স্কুলছাত্রী গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃষ্টি কুমারী উপজেলার শাহাগোলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাসায় আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। পরে বুধবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। বৃষ্টি কুমারী উপজেলার শাহাগোলা পীরপাড়া গ্রামের বিপুল চন্দ্রের মেয়ে।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় সে ঘরের তীরের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বৃষ্টি কুমারী।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যার পথ বেছে নেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..