× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

স্কুলে না আসায় ছাত্রকে অমানুষিক নির্যাতন

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫

যশোর প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলার দেয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র অনুপ সরকারকে বেধড়ক পিটিয়েছেন ইংরেজি বিষয়ের শিক্ষক মাহাবুবুর রহমান। গুরুতর অসুস্থ অবস্থায় অনুপ অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।

জানা গেছে, অনুপ অভয়নগরের মালোপাড়ার মৃত নিবাস সরকারের ছেলে। সে দেয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। তার রোল নম্বর ৫। বাড়ির কাজে ব্যস্ত থাকায় তিনদিন স্কুলে উপস্থিত হতে পারেনি সে। এতে ক্ষিপ্ত হয়ে  বুধবার ইংরেজি শিক্ষক মাহবুবুর রহমান লাঠি দিয়ে বেদম প্রহার করে তাকে। এক পর্যায়ে অনুপ অসুস্থ হয়ে পড়লে কয়েকজন ছাত্রকে দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেন তিনি। অনুপের মা যশোরদা সরকার বলেন, বাড়িতে আসার পর অনুপ ব্যাথায় দাপাদাপি করতে থাকে। রাতে সে ঘুমাতে পারেনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষার্থীরা  জানায়, বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় তাকে লাঠিপেটা করতে গেলে অনুপ  স্যারের বেত আকড়ে ধরে। এতে আরো ক্ষিপ্ত হয়ে স্যার তাকে বেত দিয়ে পেটায়।

এদিকে জানা গেছে, এ ব্যাপারে সংশ্লিষ্ট ইংরেজি শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়ার জন্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছেন অভয়নগর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম। এ ব্যাপারে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মোবাইল ফোন ০১৭১২৫২২৬১০ নম্বরে অসংখ্যবার রিং করা হলেও তিনি তা রিসিভ করেননি।


এ ক্যটাগরির আরো খবর..