× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র এডিবি’র সহায়তা বাড়লে ত্বরান্বিত হবে গ্রামীণ উন্নয়ন -স্থানীয় সরকার মন্ত্রী

সৌদি আরবে অনাহারে মৃত্যুর পথে ৮০০ ভারতীয়

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জুলাই, ২০১৬

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কাজ করতে গিয়ে দিন কাটাতে হচ্ছে না খেয়ে। টানা তিন দিন হয়ে গেল, পেটে দানাপানি পড়েনি। দেশে ফেরারও পয়সা নেই। হ্যাঁ, এমনই ভয়াবহ অবস্থা সৌদি আরবে ৮০০ ভারতীয়ের। মধ্যপ্রাচ্যের ধনী দেশে চাকরি খুইয়ে আপাতত দুমুঠো খেয়ে প্রাণরক্ষার আশায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ তারা।

সমস্যার সমাধানে জেদ্দা রওনা হয়েছেন কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিকে সিং। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, এই ৮০০ ভারতীয় নাগরিক সৌদি আরবের জেদ্দায় গিয়েছিলেন কাজের সূত্রে। প্রত্যেকেই খুব গরিব পরিবারের সন্তান।

সম্প্রতি তাদের কাজ চলে যায়। ফলে রাতারাতি পথে বসে যান ওই ভারতীয়রা। অবস্থা এমন পর্যায় পৌঁছেছে যে, টানা তিন দিন তারা না খেয়ে রয়েছেন। খিদের জ্বালায় জঞ্জাল থেকে খাবার খুঁজছেন অনেকে। এক ব্যক্তি টুইটারে খবরটি জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে। এরপরই পররাষ্ট্রমন্ত্রী টুইট করে জানান, ‘সমস্যার সমাধানে আমার সহকর্মী ভিকে সিং সৌদি আরব যাচ্ছেন।

সৌদি সরকারের সঙ্গে কথা বলছেন এমজে আকবর।’ একই সঙ্গে তিনি বলেছেন, ‘আমি আশ্বস্ত করছি, সৌদি আরবে চাকরি হারানো কোনো ভারতীয় না খেয়ে থাকবেন না। আমি প্রতি ঘণ্টায় বিষয়টির উপর নজর রাখছি। আমার কাছে খবর রয়েছে, সৌদি আরব ও কুয়েতে চাকরির সমস্যায় রয়েছেন বহু ভারতীয়। একটা বড় অংশকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। তাঁরা খুব খারাপ পরিস্থিতিতে রয়েছেন। দীর্ঘ দিন বেতন পাননি।


এ ক্যটাগরির আরো খবর..