× Banner
সর্বশেষ
নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে – ডা. জাহেদুর রোগীর সঙ্গে চিকিৎসকের হাসিমুখে কথা বলাই অর্ধেক চিকিৎসা – স্বাস্থ্যমন্ত্রী শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় মধুখালীতে এমপি হেলেন জেরিন খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয় – স্পিকার

সৌদিতে ১০ বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু

admin
হালনাগাদ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ চলতি বছর হজ পালনে সৌদি আরবে গিয়ে এ পর্যন্ত ১০ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মদিনায় অবস্থানরত বাংলাদেশ হজ মিশনের আইটি বিভাগের সিনিয়র অফিসার মোহাম্মদ মঈন উদ্দিন মঙ্গলবার জানান, মৃতদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। এদের মধ্য মক্কায় সাতজন আর মদিনায় তিনজন মারা যান।

মৃতরা হলেন— মনিকা মুস্তারি আরজু (৪৩), পাসপোর্ট নং বি ই ০২২১৪৯৭, বাড়ি বগুড়া জেলায়। লায়লা বেগম (৭২), পাসপোর্ট নং এ ডি ৩৯৭১১৯৩, বাড়ি চট্টগ্রাম জেলায়। মোসাম্মৎ মারুফা শায়লা (৩৭), পাসপোর্ট নং বি ই ০৬৫৭২৭১, বাড়ি গাইবান্ধা জেলায়। মোহাম্মদ আফজান হোসেন (৭৯), পাসপোর্ট নং বি ই ০৭৫০৫৪২, বাড়ি নওগাঁ জেলায়। মোহাম্মদ আতিয়ার রহমান (৭৭), পাসপোর্ট নং বি এ ০৯৮৬৩৭৮, বাড়ি যশোর জেলায়। মোহাম্মদ গাজী রহমান (৭৭), পাসপোর্ট নং বি ই ০৩১৮৯৯৭, বাড়ি কুমিল্লা জেলায়। মোহাম্মদ কাজিম উদ্দিন (৫৯), পাসপোর্ট নং বি ই ০৪৩২৯২৫, বাড়ি শেরপুর জেলায়। মোহাম্মদ আমবার আলী (৫২), পাসপোর্ট নং বি ই ০২৪৬১৫৯, বাড়ি দিনাজপুর জেলায়। মীর লিয়াকত আলী (৬১), পাসপোর্ট নং বি এফ ০২৫৮৫২০, বাড়ি ঢাকার শাহজাহানপুরে। সফিকুল ইসলাম (৬৫), পাসপোর্ট নং বি ই ০৬৫৫০৯৪, বাড়ি কুমিল্লা জেলায়।

লাশ দাফনের ব্যাপারে জানতে চাইলে মঈন উদ্দিন বলেন, ‘সাধারণত মৃত হজযাত্রীদের লাশ দেশে ফেরত পাঠানো হয় না। যারা মক্কায় মৃত্যুবরণ করেন তাদের মক্কায় আর যারা মদিনায় মৃত্যুবরণ করেন তাদের মদিনাতেই দাফন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..