× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

সেলিমা রহমান-শামসুর রহমান শিমুলসহ ৬৭ জনের গ্রেফতারি পরোয়ানা ইস্যু

admin
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

কোর্ট রিপোর্টারঃ রাজধানীর মতিঝিল থানাধীন নাশকতার একটি মামলার চার্জশিট আমলে নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৬৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ ১৭ আগস্ট, রোজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোঃ কামরুল হোসেন মোল্লার আদালত মামলার চার্জশিট আমলে নিয়ে আসামিরা পলাতক থাকায় এ পরোয়ানা জারি করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল পরোয়ানা জারির বিষয়টি দি নিউজকে নিশ্চিত করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারসহ দুই আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। জামিনে থাকা চার্জশিটভূক্ত অন্য ২৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন-শিরিন সুলতানা, মারুফ কামাল খান সোহেল, হাবিব-উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, আজিজুল বারী হেলাল, সফিউল আলম বাবু,  কাইয়ুম কমিশনার ও লতিফ কমিশনার। উল্লেখ্য গত বছরের ফেব্রুয়ারি মাসে মতিঝিল থানা এলাকায় নাশকতার অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..