× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

প্রতিনিধি(ফোরকান আহসান)

সেবা প্রদান সহজ করতে অনলাইন লাইসেন্সিংয়ে যাচ্ছে ডাইফ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
অনলাইন লাইসেন্সিংয়ে যাচ্ছে ডাইফ

সেবা প্রদান সহজীকরণ করার লক্ষ্যে কারখানা, দোকান ও প্রতিষ্ঠানের জন্য অনলাইন লাইসেন্স ব্যবস্থা চালু করতে যাচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)।

লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন (LIMA) এর ওয়েবসাইট (http://lima.dife.gov.bd/)-এ লগইন করে শ্রম আইন ও বিধিমালায় নির্ধারিত প্রক্রিয়া অবলম্বনপূর্বক অধিদপ্তর থেকে কারখানা, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহজে লাইসেন্স গ্রহণ ও নবায়ন করতে পারবেন।

লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন (লিমা)-কে সহজে ব্যবহারযোগ্য করার জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, প্রধান কার্যালয়ের যুগ্মমহাপরিদর্শক, উপমহাপরিদর্শকগণ এবং উমহাপরিদর্শকের কার্যালয়সমূহের সকল উপমহাপরিদর্শক এবং দপ্তরের পদস্থ কর্মকর্তাগণের জন্য ২৩ ও ২৪ মার্চ মুন্সিগঞ্জের একটি রিসোর্টে দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীগণের পক্ষ থেকে অনলাইন লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে প্রায়োগিক অভিজ্ঞতা ও পরামর্শ গ্রহণ করা হয়।

কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে অধিদপ্তরের মহাপরিদর্শক জনাব মোঃ নাসির উদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকারের ডিজিটালাইজেশন মহাপরিকল্পনার অংশ হিসেবে কলকারখানা পরিদর্শন, লাইসেন্স ফি গ্রহণ, লাইসেন্স প্রদানসহ অন্যান্য সকল কার্যক্রম সহজীকরণ, সেবা প্রদানে গতিশীলতাবৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে লিমা বাস্তবায়নে কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকপক্ষের সমন্বয়ে অরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। লিমার মাধ্যমে পর্যায়ক্রমে কারখানা ও শ্রম সংক্রান্ত ডাটাবেজ ব্যবস্থাপনাসহ গুরুত্বপূর্ণ সকল কার্যক্রম সম্পন্ন করা হবে। লিমার মাধ্যমে লাইসেন্স চালুর মাধ্যমে মালিকপক্ষ অল্প সময়ে লাইসেন্স গ্রহণ ও নবায়ন করতে পারবেন। এর ফলে অধিদপ্তর ও মালিকপক্ষের দাপ্তরিক জটিলতা লাঘব হবে।

জিআইজেড এর সার্বিক ব্যাবস্থাপনায় আয়োজিত কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধিদপ্তরের যুগ্মমহাপরিদর্শক (স্বাস্থ্য) জনাব ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্মমহাপরিদর্শক (সেইফটি) জনাব ফরিদ আহাম্মদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট জনাব সুকান্ত বসাক, জিআইজেড-এর জ্যেষ্ঠ কারিগরি উপদেষ্টা ফিরোজ আলম।


এ ক্যটাগরির আরো খবর..