× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ

দিনব্যাপী পঞ্চগড়ে সেনাবাহিনীর ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
সেনাবাহিনীর ফ্রি স্বাস্থ্যসেবা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকগন দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করেছেন।

১৮ জুন (বৃহস্পতিবার) সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ২২২ পদাতিক ব্রিগেডের ২৯ বীর ব্যাটালিয়নের সদস্যরা পঞ্চগড় সদর উপজেলার মকবুলার রহমান সরকারি কলেজ এবং বোদা উপজেলার পাথরাজ সরকারি কলেজে দুর্যোগ পূরণ আবহাওয়ার মধ্যে এই কার্যক্রম পরিচালনা করে।

সেনাবাহিনীর ৪৫ ফিল্ড এ্যম্বুল্যান্স এবং সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে এই মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা প্রদান করেন।

স্বাস্থ্য ক্যাম্পে গর্ভবতী মা ও বয়স্ক মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ বিতরণ, গুরুত্বপূর্ণ স্বাস্থ্য নির্দেশনা প্রদান এবং বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষা করা হয়। একই সময় দুস্থ অসহায়দের ত্রাণ সামগ্রীও প্রদান করে।

এ সময় লে. কর্নেল হাসমত উল্লাহ খান, ক্যাপ্টেন সামী এবং বিশেষজ্ঞ চিকিৎসকগনসহ
৬৬ পদাতিক ডিভিশনের ২২২ পদাতিক ব্রিগেডের ২৯ বীর ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

লে. কর্নেল হাসমত উল্লাহ খান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সকল দুর্যোগে মানুষের পাশে থেকে দুর্যোগ মোকাবেলায় কাজ করে আসচ্ছে। এরি ধারাবাহিকতায় আজ বিনামূল্যে এই মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। সে সাথে রোগীদের বিনামূল্যে ওষুধও দেয়া হচ্ছে এবং বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষা করার জন্য নমুনাও সংগ্রহ করা হয়ে।


এ ক্যটাগরির আরো খবর..