× Banner
সর্বশেষ
মুসলিম ন্যাটো ঘোষণা মিঠুনকে হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমেরিকার আদালতে মেটাকে ৫ হাজার কোটি টাকা জরিমানা প্রচলিত আইনেই হবে গুম-খুন ও জুলাই গণঅভ্যুত্থানের নৃশংসতার বিচার: প্রতিমন্ত্রী মীর হেলাল সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় গণমাধ্যম কমিশন গঠনের দাবী সুপ্রিম কোর্টে ২৬৫ আইন কর্মকর্তা নিয়োগ: সংখ্যালঘু না থাকায় প্রতিক্রিয়া ইতালি যাওয়ার পথে লিবিয়ায় বন্দি যুবক, দেড় বছর ধরে নেই খোঁজ! ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল

সেদ্ধ হয়ে ডিম হল গোলাপি, কুসুমটা হলুদ!

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

সেদ্ধ করার পরে ডিমের গোলাপি রং দেখে আতঙ্ক ছড়াল কাটোয়ায়। ভূতনাথতলার শ্রাবণী রায়ের দাবি, বৃহস্পতিবার রাতে ডিমটা সেদ্ধ করার পরে খোলা ছাড়াতেই দুর্গন্ধযুক্ত গোলাপি আস্তরণ বেরিয়ে আসে। ব্লক প্রাণিসম্পদ দফতরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ডিমটা। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে ছবিটি।

শ্রাবণীদেবী জানান, একসঙ্গে চারটে ডিম সেদ্ধ করতে দিয়েছিলেন তিনি। বাকি তিনটি ঠিক থাকলেও ওই ডিমের রংটা ছিল অন্য রকম। শ্রাবণীদেবীর ছেলে কৌশিক রায়ের দাবি, ‘‘কুসুমটা হলুদ। কিন্তু গোলাপি শক্ত অংশটা প্লাস্টিকের মতো মনে হচ্ছে।’’ শুক্রবার পুরসভায় বিষয়টি জানান তাঁরা। তবে স্টেশন বাজারের ওই বিক্রেতার খোঁজ মেলেনি।

ব্লক প্রাণিসম্পদ আধিকারিক তপন দে বলেন, ‘‘ওঁরা ডিম পরীক্ষা করতে এনেছিলেন। পরীক্ষার পরেই এ বিষয়ে বলা যাবে।’’ তবে তার আগে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। ডিমের ছবি দেখে পশুচিকিৎসক ছোটন ঘোষ জানান, ভিটামিন এ, কে-র অভাবে এমনটা ঘটতে পারে। তাঁর কথায়, ‘‘মুরগির জরায়ুর একটি অংশ হল ওভিডাক্ট। গর্ভাবস্থায় ওই দুই ভিটামিনের অভাবে ওভিডাক্টের এপিথেলিয়াল লেয়ার ছিঁড়ে গিয়ে রক্তজালিকা বেরিয়ে আসে। সেই রক্ত ডিমের সাদা অংশ অর্থাৎ অ্যালবুমেনের সঙ্গে মিশে লাল বা গোলাপি হতে পারে।’’


এ ক্যটাগরির আরো খবর..