× Banner
সর্বশেষ
​ঈদুল আজহা সামনে রেখে অপরাধ দমনে কঠোর বিএমপি: নগরীতে ফিরছে স্বস্তি, বাড়ছে জনআস্থা পাইকগাছার কামার পাড়ায়;হাতুড়ি আর লোহার টুংটাং শব্দে মুখরিত বৈশ্বিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ও মর্যাদাকে উজ্জ্বল করেছে পুলিশ ও সেনাবাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ পাইকগাছার শেষ মুহূর্তে “জমজমাট কোরবানির পশুর হাট মান্দায় ৫০০ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মাদারীপুরের ডাসারে ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অ-তালিকাভুক্ত ওয়াক্‌ফ সম্পত্তিসমূহ বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্তির অনুরোধ উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই – রেলসচিব

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে সেতুর নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
সেতুর নিচ থেকে নারীর মরদেহ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নে সেতুর নিচ থেকে আঞ্জুয়ারা বেগম (৫৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের পাবনাল সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আঞ্জুয়ারা ঠাকুরগাঁও সদরের গড়েয়া নাপাঘাট গ্রামের মৃত আব্দুল হালিমের মেয়ে। আঞ্জুয়ারা মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে সেতুর নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..