× Banner
সর্বশেষ
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড পাকিস্তানের ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি খাতে বর্তমান সংকট – বাণিজ্যমন্ত্রী শক্তিশালী হলেও অপরাধীদের বিচার হবেই – প্রতিমন্ত্রী মীর হেলাল জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব – ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার – মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে – অধ্যাপক ইউনূস জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে – তথ্যমন্ত্রী ভারতে পাচারের সময় বেনাপোল কাস্টমসে স্বর্নবারসহ পাসপোর্টধারী আটক

সূচক কমলেও লেনদেন বেড়েছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

অর্থনীতি ডেস্কঃ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সেলাররা বায়ারদের তুলনায় বেশি সক্রিয় ছিল। ফলে অব্যাহত বিক্রয় চাপে লেনদেন শেষে স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে। তবে লেনদেন ৫০০ কোটি টাকা অতিক্রম করেছে।

এদিন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে ২২.৮২ পয়েন্ট। এসময় সিএসই’র লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় জানা যায়, ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, দর কমেছে ১৫১টির এবং দর অপরিবর্তিত ছিল ৪৫টি প্রতিষ্ঠানের।

এসময় ডিএসইতে ১৩ কোটি ৮ লাখ ৫৫ হাজার ৫২৬টি শেয়ার লেনদেন হয়েছে।

দিনশেষে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৫৬৪ কোটি ৩৫ লাখ টাকা। এর আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩১ কোটি ৬৫ লাখ টাকা।

দিনশেষে ডিএসই’র সার্বিক মূল্যসূচক ৭.৭২ পয়েন্ট কমেছে। এসময় সার্বিক মূল্যসূচক ৫৪০৯.৬৯ পয়েন্টে স্থিতি পেয়েছে। এছাড়া শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর মূল্যসূচক ডিএসইএস ও ডিএস-৩০ সূচক যথাক্রমে ৩.৫৪ পয়েন্ট ও ৫.৩৮ পয়েন্ট কমেছে।

লেনদেন শেষে ডিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো। এদিন কোম্পানিটির ৩১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। টার্নওভারে দ্বিতীয় অবস্থানে ছিল ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, কোম্পানিটির ২৮ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মধ্য দিয়ে টার্নওভারের তৃতীয় অবস্থানে ছিল মুন্নু সিরামিক।

টার্নওভার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- নাহি অ্যালমুনিয়াম, আলিফ ইন্ডাস্ট্রিজ, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, অ্যাডভেন্ট ফার্মা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, বিএসআরএম লিমিটেড ও কুইন সাউথ টেক্সটাইল।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, দর কমেছে ১২২টির এবং দর অপরিবর্তিত ছিল ৩৪টি প্রতিষ্ঠানের। এসময় সিএসইতে ২০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসই’র সাধারণ মূল্যসূচক আগের কার্যদিবসের তুলনায় ২২.৮২ পয়েন্ট কমেছে। এসময় সিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো, কোম্পানিটির ৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..