× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

সূচকের উত্থান উভয় এক্সচেঞ্জে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: রোববারের তুলনায় ভিন্ন চিত্র নিয়ে সোমবার লেনদেন শুরু হয়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। দুই পুঁজিবাজারেই মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে আজ।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৫৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৯৮টির ও অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৮৭ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১২৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৭৬ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪১১ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ৫৬টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টির।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি টাকার শেয়ার।


এ ক্যটাগরির আরো খবর..