× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

সুস্বাস্থ্য পান এক মিনিট ব্যায়ামেই!

admin
হালনাগাদ: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: ব্যস্ততা বা অলসতার কারণে অনেকেই দিনে শরীরচর্চার যথেষ্ট সময় পান না। ব্রিটেনের ৮০ শতাংশ মানুষই এই দলে। এমন ব্যক্তিদের জন্য এক মিনিটের মধ্যে সম্পন্ন করার কোনো ব্যায়াম থাকলে ভালোই হতো।

যুক্তরাজ্যের চিকিৎসকদের মতে, সপ্তাহে ১১৫ মিনিট শরীরচর্চা হলো আদর্শ। তবে কয়েক মিনিটের ভারী শরীরচর্চাতেই সুস্বাস্থ্য অর্জন সম্ভব। এই ভারী ও স্বল্প সময়ের শরীরচর্চাকে বলা হয়, ‘হাই ইনটেনসিটি ইন্টারভাল ট্রেনিং’ সংক্ষেপে এইচআইআইটি বা হিট। এমন শরীরচর্চায় সপ্তাহে কয়েক মিনিট সময় লাগে। অর্থাৎ দিনে এক মিনিট হলেও চলে। এমন শরীরচর্চা বিজ্ঞান সম্মতও বটে।

বিবিসি জানিয়েছে, গবেষকরা দীর্ঘদিন ধরেই স্বাভাবিক শরীর চর্চা ও হিটের মধ্যে তুলনামূলক গবেষণা চালাচ্ছেন। আর হিট সম্পর্ক এ পর্যন্ত পাওয়া তথ্যগুলো ইতিবাচক।

বিবিসির প্রতিবেদক ও চিকিৎসক মাইকেল মোসলে নিজের ওপরই হিটের পরীক্ষা চালান। নটিংহ্যাম ইউনিভার্সিটির গবেষকদের শরণাপন্ন হন তিনি। গবেষকরা তাঁর ওপর কয়েকটি পরীক্ষা করেন। গবেষকদের নির্দেশ অনুযায়ী মাইকেল মোসলে প্রতিদিন ২০ সেকেন্ড করে তিন সেটে ৬০ সেকেন্ড সর্বোচ্চ শক্তি খরচ করে স্টেশনারি বাইক (একই স্থানে থেমে থাকা সাইকেল) চালান। এভাবে ছয় সপ্তাহ শরীর চর্চা করেন মাইকেল মোসলে। পরে আবার নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাঁর শরীর পরীক্ষা করেন। এতে দেখা যায়, তাঁর শরীরে শর্করা ও শারীরিক কার্যক্রমের ওপর বেশ ইতিবাচক প্রভাব ফেলেছে হিট।

গবেষণা অনুযায়ী, হিটের মাধ্যমে মানুষর শরীরে কার্যক্ষমতা বাড়ে। একই সঙ্গে বাড়ে হৃৎপিণ্ড ও ফুসের ক্ষমতাও। হিটে কোষের মাইটোকন্ড্রিয়ার ক্ষমতা বাড়ায় এসব পরিবর্তন দেখা যায়। একই সঙ্গে হিটে এমন কিছু হরমোন নিঃসৃত হয়, যা শরীরের চর্বি কমাতে সাহায্য করে।

হিটে সুস্বাস্থ্য সম্পর্কে নিশ্চিত হওয়া গেলেও এমন শরীরচর্চার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত বলে মনে করেন গবেষকরা।


এ ক্যটাগরির আরো খবর..