× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

সুষ্ঠ রাজনৈতিক দলগুলো নিয়ে আলোচনায় বসা উচিৎ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে যে সন্ত্রাসের বিস্তার ঘটছে সেজন্য সুষ্ঠ রাজনৈতি দলগুলো নিয়ে আলোচনায় বসা উচিৎ। আলোচনায় বসলে আমরা কিছু পরামর্শ দিতে পারবো। এই কাজটিকে সরকারকেই করতে হবে। গুলশান হামলায় সরকারের গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে। আমি বলেছিলাম যে সকল গোয়েন্দা ছিল তাদেরকে বরখাস্ত করা উচিত।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও নর্থ’স এগ লিমিটেড পরিদর্শন কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন স্বীকৃতি লাভ করেছিল। কিন্তু পৌর নির্বাচন ও ইউনিয়ন নির্বাচনের মাধ্যমে মানুষের কাছে সরকার গ্রহন যোগ্যতা হারিয়েছে। শুধু অকালে নিরীহ মানুষের প্রাণ গেছে। তাই আসুন আলোচনার বসে সকলের পরামর্শ গ্রহন করুন।

বিশ্ববাসীর কাছে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে উল্লেখ করে এরশাদ বলেন, ‘দেশের সঙ্কট নিরসনে আমি সব দলকে নিয়ে আলোচনায় বসতে বলেছিলাম। কিন্তু সেটাতে কাজ হবে না। সরকারকেই খুঁজে বের করতে হবে- কারা জঙ্গিবাদের মদতদাতা। এ ঘটনার মাধ্যমে আমরা বিশ্ববাসীর কাছে ছোট হয়েছি।’

তিনি আরো বলেন, ‘গুলশান ও শোলাকিয়ায় কয়েকজন জঙ্গি নিরীহ মানুষ হত্যা করলো। অথচ আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকে কিছুই জানতে পারলো না। তারা ব্যর্থ গোয়েন্দা সংস্থা।’ এ সময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলোর যারা দায়িত্বে অবহেলা করেছে তাদের বাদ দিন।’

এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন, ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, সহ-সভাপতি সোলায়মান আলী সরকার, শ্যামল কুমার ঘোষ প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..