সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন শুরু ২২ মার্চ

বিশেষ প্রতিবেদক :   সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৭-১৮ মেয়াদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২২ ও ২৩ মার্চ এই নির্বাচনে ভোট গ্রহণ  হবে।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবীসমিতির পক্ষ থেকে এক  সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন পরিচালনা করার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী এ ওয়াই মশিহুজ্জামানকে নির্বাচন পরিচালনা উপকমিটির সমন্বয়ক করা হয়েছে। সঙ্গে কমিটিতে আর ছয়জনকে সদস্য করা হয়েছে।

১ থেকে ১১ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ১৪ মার্চ দিন ঠিক করা হয়েছে।

২০১৬-১৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। আর সম্পাদক পদে নির্বাচিত হন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।