× Banner
সর্বশেষ
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টের সঙ্গে দ্বন্দ্বে ভারতের ক্রিকেট বোর্ড

admin
হালনাগাদ: বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬

ডেস্ক রিপোর্টঃ সুপ্রিম কোর্টের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ভারতের ক্রিকেট বোর্ড। বিসিসিআই’এর নির্বাচন সংস্কার প্রক্রিয়া ও তরুণ ক্রিকেটারদের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে ভারতীয় সুপ্রিম কোর্ট।

দেশের বিভিন্ন প্রান্তের সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের জাতীয় দলে নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত করছেন বিসিসিআইয়ের কর্তা ব্যক্তিরা। বোর্ডের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের প্রধান বিচারপতি টিএস ঠাকুর। পুরো বিষয়টি যাচাই করার জন্য অ্যাপেক্স কোর্ট নিয়োগ দিয়েছেন সিনিয়র আইনজীবী গোপাল সুব্রমনিয়ামকে। এদিকে, বিসিসিআইয়ের নির্বাচন প্রক্রিয়া নিয়ে মুখোমুখি অবস্থানে বোর্ড ও সুপ্রিমকোর্ট।

বিসিসিআইয়ের দাবি, বোর্ডের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ এবং আইসিসির অনুমোদন প্রাপ্ত। এছাড়াও, একটি রাজ্য থেকে একটি ভোট নির্বাচনকে স্বচ্ছ নয়, উল্টো প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের মতে শর্ত পূরণ সাপেক্ষে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন বা প্রতিষ্ঠান ভোটাধিকার পাওয়া উচিৎ।


এ ক্যটাগরির আরো খবর..