× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

সুপারি বাগানের আড়ালে গাঁজা চাষ

ACP
হালনাগাদ: বুধবার, ১ জুলাই, ২০২৬
সুপারি বাগানের আড়ালে গাঁজা চাষ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়ায় মাদক ব্যবসায়ী মাজেদুল ইসলাম মঞ্জুর বাড়িতে অভিযান পরিচালনা করেছে পুলিশ।

এ সময় তার বাড়ির পেছনে পৃথক দুটি সুপারি বাগানে গোপনে গাঁজা গাছ চাষ করার বিষয়টি ফাঁস হয়ে পড়ে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মাজেদুল ইসলাম মঞ্জু গোপনে সুপারি বাগানে গাঁজা চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

এ সময় তারা মাদক ব্যবসায়ী মাজেদুল ইসলাম মঞ্জুর বাগানে রোপণকৃত ৪টি গাঁজা গাছ জব্দ করেন; যার দুটি প্রায় ১২ ফুট উচ্চতার এবং অপর দুটি ২ ফুট উচ্চতার।

তবে অভিযানের খবর টের পেয়ে মাজেদুল ইসলাম মঞ্জু পালিয়ে যায়। সে ওই এলাকার শবেদ আলীর ছেলে।

সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..