× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

ডেস্ক

শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী ও সাহিত্যিক সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
সুনীতিকুমার চট্টোপাধ্যায়ে

আজ শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী ও সাহিত্যিক সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের জন্মদিন। সুনীতিকুমার পশ্চিমবঙ্গের হাওড়ায় ১৮৯০ সালের ২৬ নভেম্বর জন্মগ্রহণ করেন । ১৯০৭ সালে তিনি মতিলাল শীল ফ্রি স্কুল থেকে এন্ট্রান্স, ১৯০৯ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে এফএ, ১৯১১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্সসহ বিএ এবং ১৯১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ ডিগ্রি লাভ করেন।

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেন। বিদ্যাসাগর কলেজে ইংরেজির অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯১৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষার অধ্যাপক পদে নিযুক্ত হন। ১৯১৯ সালে তিনি ভারত সরকারের বৃত্তি নিয়ে লন্ডন যান এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ১৯২১ সালে ফোনেটিকসে ডিপ্লোমা ও ডি.লিট ডিগ্রি লাভ করেন।

লন্ডনে তিনি ধ্বনিতত্ত্ব, ফারসি, প্রাচীন আইরিশ ভাষা শেখেন। এখান থেকে তিনি প্যারিস যান এবং সরবোন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় আর্যভাষাতত্ত্ব, স্নাভ ও ইন্দো-ইউরোপীয় ভাষাতত্ত্ব, গ্রিক ও ল্যাটিন ভাষা ইত্যাদি বিষয়ে গবেষণা করেন। ১৯২২ সালে দেশে ফিরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ভাষাতত্ত্বের খয়রা অধ্যাপক নিযুক্ত হন। ৩০ বছর কর্মরত থাকার পর ইমেরিটাস প্রফেসর পদে পুনর্নিয়োগ লাভ করেন এবং ১৯৬৩ সালে ভারতের জাতীয় অধ্যাপক হন। তিনি নানা বিষয়ে ৩৮০টিরও বেশি গ্রন্থ রচনা করেন।

তার বিখ্যাত রচনা ‘অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাংগুয়েজ’ প্রকাশিত হওয়ার পর তার খ্যাতি ছড়িয়ে পড়ে এবং রবীন্দ্রনাথ তাকে ‘ভাষাচার্য’ উপাধিতে ভূষিত করেন। ভারত সরকার তাকে ‘পদ্মবিভূষণ’ উপাধিতে ভূষিত করে। ২৯ মে ১৯৭৭ সালে তার মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..