× Banner
সর্বশেষ
আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ

ডেস্ক

সুখবর দিলেন নেইমার-দ্রুতই ফিরবেন খেলায়

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
নেইমার জুনিয়র

চলতি বিশ্বকাপে ফেভারিট ব্রাজিলের অন্যতম ভরসা প্লেমেকার নেইমার জুনিয়র। প্রথম ম্যাচে চোট পাওয়ায় খেলতে পারেননি গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ। শঙ্কা ছিল শেষ ষোলোয় তার খেলা নিয়েও। তবে এবার ব্রাজিল সমর্থকদের সুখবর দিয়েছেন নেইমার। দিয়েছেন বিশ্বমঞ্চে ফেরার বার্তা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই বার্তা দিয়েছেন তিনি। এর সঙ্গে জুড়ে দিয়েছেন তার অনুশীলনের সময়ের বেশ কিছু ছবিও। ছবির ক্যাপশনে এই ফুটবলার লিখেছেন, আমি এখন ভালো অনুভব করছি, আমি জানতাম যে এখন ফিরতে পারব।

অপর দিকে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ সেলেসাওদের সেরা তারকার অনুশীলনের একটি ভিডিও পোস্ট করেছে। এতে দেখা গেছে, ব্রাজিলিয়ান এই তারকা বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

শেষ ষোলোর ম্যাচে নেইমার খেলবেন কি না, সেই ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি ব্রাজিলের কোচ তিতে। তবে ব্রাজিলিয়ান শিবিরের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছেন অপেক্ষায় থাকতে।


এ ক্যটাগরির আরো খবর..