× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

ডেস্ক

সুইডেনের ব্যাংকে সুদের হার বেড়েছে রেকর্ড পরিমাণ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
সুইডেনের ব্যাংকে সুদ

সুইডেনের ব্যাংকে সুদের হার বেড়েছে রেকর্ড পরিমাণ, যার সরাসরি প্রভাব পড়েছে দেশটির সাধারণ মানুষের ওপর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বাড়ি ভাড়া বেড়ে যাওয়ায়, জীবনযাত্রার ব্যয় মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও।

বিশ্ব অর্থনীতিতে করোনা মহামারির প্রভাব সরাসরি পড়লেও ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এত দিন বেশ শক্ত অবস্থানেই ছিল সুইডেনের অর্থনীতি। যদিও বর্তমান চিত্র একেবারেই উল্টো। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই পাল্টাতে থাকে দেশটির অর্থনৈতিক পরিস্থিতি।

সুইডেনে প্রতিনিয়তই বাড়ছে নিত্যপণ্যের দাম। মূল্যস্ফীতি ঠেকাতে চলতি বছর দু’দফায় বাড়ানো হয় ব্যাংক সুদের হার, যার প্রভাব সরাসরি পড়েছে দেশটির সাধারণ মানুষের ওপর।

সুইডেনের অধিকাংশ বাড়িই ব্যাংক লোনে কেনা। ফলে সুদের হার বেড়ে যাওয়ায় ঋণ বাবদ গুনতে হচ্ছে বাড়তি অর্থ। অন্যদিকে কমতে শুরু করেছে নতুন বাড়ির দাম। এ অবস্থায় লোন পরিশোধের পাশাপাশি লোকশানের আশঙ্কাও করছেন বাড়ির মালিকরা। এতে স্থানীয়দের পাশাপাশি বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।

এ ছাড়া সুইডেনের বর্তমান মুদ্রাস্ফীতির হার ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আর এটি সহনীয় পর্যায়ে আনা না গেলে, সহসাই ব্যাংক সুদের হার কমানো সম্ভব হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।


এ ক্যটাগরির আরো খবর..