× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

পিআইডি

সীমিত সক্ষমতা নিয়েই মানুষের পাশে থাকার চেষ্টা করছি -প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ জুলাই, ২০২৬
সক্ষমতা নিয়েই মানুষের পাশে
সীমিত সক্ষমতা নিয়েই মানুষের পাশে থাকার চেষ্টা করছি

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, সীমিত সক্ষমতা নিয়েই মানুষের পাশে থাকার চেষ্টা করছি। ঢাকা-৯ আসনের মানুষদেরকে একটি পরিবার উল্লেখ করে তিনি বলেন, সবার অংশগ্রহণে অসহায় ও দুস্থদের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজ রাজধানীর বাসাবো কমিউনিটি সেন্টারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সকল সক্ষমতা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। সক্ষমতার সর্বোচ্চটুকু ব্যবহার করতে চাই। বৃষ্টির মধ্যেও দেশের মানুষের জন্য আন্তরিকতার সাথে কাজ করার জন্য তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, সরকার অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও আন্তর্জাতিক বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছে। তারপরও প্রধানমন্ত্রী জনগণের পাশে থাকার এবং তাঁদের দুঃখ-কষ্ট লাঘবের চেষ্টা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..