× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শার্শা প্রতিনিধি

সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১

যশোরের শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২ বোতল ভারতীয় ইসকফ  সিরাপ এবং ১ টি মোবাইলসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামি হলেন, শার্শা থানার গোগা ইউনিয়নের কালিয়ানী গ্রামের মোতালেবের ছেলে আরিফুজ্জামান (৩৮)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ( ২১ এপ্রিল ২০২৬) দুপুরে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২ বোতল ভারতীয় ইসকফ  সিরাপ এবং ০১ টি মোবাইলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
যার আনুমানিক সিজার মূল্য ১০ হাজার ৮০০ টাকা।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..