× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

শহিদুজজামান উজ্জ্বল শার্শা প্রতিনিধি

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় আসামিসহ চোরাচালানী মালামাল আটক

Kishori
হালনাগাদ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
অভিযানে ভারতীয় আসামিসহ চোরাচালানী

সীমান্তে  অভিযানে  আবু ইব্রাহিম আলী (২৩)  নামে এক আসামিসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (১লা ডিসেম্বর  ২০২৫) দিনভর যশোর ব্যাটালিয়ন-৪৯ বিজিবির সদস্যরা বেনাপোল, আইসিপি ও কাশিপুর বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামীসহ এসব মালামাল জব্দ করে।
মাদক দ্রব্যসহ আটককৃত আবু ইব্রাহিম আলী (পাসপোর্ট নং AD450818) পশ্চিম বঙ্গের কলকাতা জেলার ইকবালপুর,খিদিরপুরের  3/A এলাকার আবু তাহের আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ভারতীয় WINCEREX COUGH SYRUP, শাড়ি,থ্রি – পিস,শাল চাদর,পোশাক সামগ্রী, ঘড়ি, কীটনাশক ও কসমেটিক্সসহ চোরাচালানী পণ্য জব্দ করা হয়। যার বাজারমূল্য ৯ লক্ষ  ৯০ হাজার ৪৫ টাকা।
যশোর ব্যাটালিয়ন-৪৯ এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক আসামি ও মালামাল সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান রোধে সীমান্তজুড়ে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় নানা ধরনের চোরাচালানী মালামালসহ প্রতিনিয়ত অসংখ্য পাচারকারীকে আটক করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..